1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
ডিজিটাল ইউয়ানে তেল ক্রয় শুরু করলো চীন। - starmail24
শিরোনাম :
আত্মীয়ের শেষকৃত্য শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় তিনজনের মৃত্যু স্ত্রী থেকে স্বামী ৪ মাসের বেশি দূরে না থাকার বিধানের ব্যাখ্যা দিলেন ড. আজহারী   ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট




ডিজিটাল ইউয়ানে তেল ক্রয় শুরু করলো চীন।

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
Starmail24
ডিজিটাল ইউয়ানে তেল ক্রয় শুরু করলো চীন।

সাংহাই পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাস এক্সচেঞ্জে প্রকাশ করেছে যে ডলারের নির্ভরতা কমাতে আগ্রগতি হচ্ছে। ডিজিটাল ইউয়ানে প্রথম আন্তর্জাতিক লেনেদেন সম্পন্ন। চীনা ভিত্তিক আর্থিক সংবাদ মাধ্যম “ইচায়” প্রথম রিপোর্ট প্রকাশ করেছে যে, পেট্রোচায়না ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার ডিজিটাল ইউয়ান ব্যবহার করে এক মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল কিনেছে। এটি ডিজিটাল ইউয়ান এর মাধ্যমে প্রথম আন্তর্জাতিক তেল ক্রয় লেনদেন। তবে প্রকাশিত সংবাদে বিক্রতা দেশের নাম প্রকাশ করা হয়নি।

সাংহাই পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাস এক্সচেঞ্জে এই বছরের শুরুতে বেশ কিছু আন্তর্জাতিক লেনদেন করেছে ইউয়ানে। পেট্রোচায়না এবং টোটালএনার্জিস তরলকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয়ে ইউয়ানে লেনদেন সম্পন্ন হয়েছে। এই বছর চারটি এলএনজি ক্রয় সংক্রান্ত লেনদেনে ইউয়ান ব্যবহার করা হয়ছে বলে জানিয়েছে এক্সচেঞ্জ।

চীনের কেন্দ্রীয় ব্যাংক ২০১৪ সালে ডিজিটাল ইউয়ান প্রকল্প শুরু করে এবং চীন জুড়ে অনেক অঞ্চলে ডিজিটাল মুদ্রার পাইলট প্রকল্প চালু আছে। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দেশ হিসেবে ইউয়ান এর ব্যবহার বৃদ্ধি এবং ডলারের বিকল্প হিসেবে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেনে ইউয়ান এর ডিজিটাল সংস্করণ ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে। .

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারনে বিশ্বের বহুল প্রচলিত লেনদেনের মাধ্যম সুইফট মেসেজিং সিস্টেম থেকে রাশিয়াকে স্থগিত করা হয়, এর ফলে বিশ্বব্যাপী ডলারের বিকল্প ব্যবহারের প্রবণতা উল্লেখযোগ্য হারে বাড়ছে।

অপরিশোধিত তেলের জন্য পেট্রোচায়না ঠিক কোন দেশকে ডিজিটাল ইউয়ান প্রদান করেছে তা এখন আলোচনার অন্যতম বিষয়। তবে বিশেষজ্ঞরা ধারনা করছেন, হয়তো রাশিয়ার সাথে এই লেনদেন হয়েছে, কারন সুইফট মেসেজিং সিস্টেম থেকে রাশিয়াকে স্থগিত করা হয়েছে এবং চীনে তেল রপ্তানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে রাশিয়া।




আরো পড়ুন