1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
ঢাকায় পা রেখেছে শ্রীলঙ্কান ক্রিকেট দল - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




ঢাকায় পা রেখেছে শ্রীলঙ্কান ক্রিকেট দল

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ মে, ২০২১

কুশল পেরেরার নেতৃত্বে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে রোববার (১৬ মে) ঢাকায় পা রেখেছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল পৌনে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সফরকারীরা। বিমানবন্দর থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে উঠেছেন তারা। এখানে থাকতে হবে তিনদিন রুম কোয়ারেন্টাইন। এই সময়ে দুবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ হলে আগামী ১৯ মে থেকে অনুশীলন শুরু।

২৩ মে থেকে মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ২৫ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে একই মাঠে। তৃতীয় ও শেষ ওয়ানডে ২৮ মে। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে দিবারাত্রির।

১৯ ও ২০ মে একাডেমি মাঠে অনুশীলন। ২১ মে একদিনের প্রস্তুতি ম্যাচ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এটি নিশ্চিত করেছে। বিসিবি জানায়, ১৬ মে ঢাকায় পা রেখে ১৮ তারিখ পর্যন্ত রুম কোয়ারেন্টাইন। এরপর দলের সবাই নেগেটিভ সনদ পেলেই অনুমতি মিলবে অনুশীলনের।

শ্রীলঙ্কা দল-

কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আশেন বান্দারা, নিরোশান ডিকওয়েলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, চামিকা করুনারত্নে, লাকসান সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, দুশমান্তা চামিরা, আকিলা ধনঞ্জয়া, শিরান ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো ও আসিথা ফার্নান্দো।

শ্রীলঙ্কার বাংলাদেশ সফরসূচি

তারিখ কার্যক্রম ভেন্যু

১৬-১৮ মে রুম কোয়ারেন্টিন

১৯ মে ২০২১ অনুশীলন বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমি

২০ মে ২০২১ অনুশীলন বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমি

২১ মে ২০২১ একদিনের প্রস্তুতি ম্যাচ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর

২২ মে ২০২১ অনুশীলন বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমি

২৩ মে ২০২১ ১ম ওয়ানডে (দিবারাত্রি) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর

২৪ মে ২০২১ অনুশীলন/বিশ্রাম বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমি

২৫ মে ২০২১ ২য় ওয়ানডে (দিবারাত্রি) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর

২৬ মে ২০২১ অনুশীলন বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমি

২৭ মে ২০২১ অনুশীলন বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমি

২৮ মে ২০২১ ৩য় ওয়ানডে (দিবারাত্রি) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
সফর শেষে ২৯ মে ২০২১ বাংলাদেশ ছাড়বে লঙ্কানরা।




আরো পড়ুন