1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
দেশের আন্তর্জাতিক ফ্লাইট ৫ মে পর্যন্ত বন্ধ - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




দেশের আন্তর্জাতিক ফ্লাইট ৫ মে পর্যন্ত বন্ধ

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

করোনা সঙ্কটের কারণে দেশের আন্তর্জাতিক ফ্লাইট ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে, তবে দেশের শ্রমবাজারের কথা বিবেচনায় রেখে আগের মতোই সাতটি দেশে বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চলবে। মঙ্গলবার (২৭ এপ্রিল) এ সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, যেহেতু সাত দিন লকডাউন বৃদ্ধি করা হয়েছে, তাই ফ্লাইট চলাচলের বিধিনিষেধও পরবর্তী সাত দিনের জন্য অব্যাহত থাকবে।

তিনি বলেন, আমাদের অনেক প্রবাসী ভাই এই ৭ দেশ ছাড়াও অন্যান্য দেশে আটকা পড়ে আছেন। আমরা দেখছি তাদের জন্য কোনো রুট খুলে দেয়া যায় কি-না। এ সংক্রান্ত সার্কুলারে নির্দেশনাগুলো থাকবে।

এর আগে ২৮ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিলো। গত ৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল বন্ধ ছিলো। পরে ২১ এপ্রিল থেকে সীমিত পরিসরে কক্সবাজার বাদে অন্য রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়। অপরদিকে সর্বাত্মক লকডাউনের কারণে ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটের ফ্লাইটও বন্ধ ঘোষণা করা হয়।

পরবর্তীতে প্রবাসী শ্রমিকদের আসা-যাওয়া ও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ১৭ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, সৌদি আরব, সিঙ্গাপুর এবং ২৫ তারিখ থেকে কুয়েত, বাহরাইন ও চীনে বিশেষ ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হয়।

গত বছর বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর ২২ মার্চ থেকে থেকে ১০ রুটের বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিলো। প্রথমে ১০ দিনের জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হলেও পরবর্তীতে সেটা কয়েক দফা বাড়িয়ে দুইমাস পর্যন্ত আন্তর্জাতিক বিমান যোগাযোগ বন্ধ থাকে।




আরো পড়ুন