1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
নদীর নামে বিভাগ বানাবো, ‘কু’ নাম দিয়ে কোনো বিভাগ দেবো না : প্রধানমন্ত্রী শেখ হাসিনা - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




নদীর নামে বিভাগ বানাবো, ‘কু’ নাম দিয়ে কোনো বিভাগ দেবো না : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

বিভাগের ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে, দুইটি নদীর নামে দুইটি বিভাগ বানাবো। একটা পদ্মা আর একটা মেঘনা। ‘কু’ নাম দিয়ে আমি কোনো বিভাগ দেবো না। ফরিদপুর বিভাগ হবে পদ্মা নামে আর কুমিল্লা বিভাগ হবে মেঘনা নামে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। কুমিল্লার সংসদ সদস্য আ ক ম বাহারউদ্দীন বাহার প্রধানমন্ত্রীকে কুমিল্লা নামে বিভাগ করার অনুরোধ করলে প্রধানমন্ত্রী বলেন, তোমার এই কুমিল্লা নামের সঙ্গে মোস্তাকের নাম জড়িত। তাই কুমিল্লা নামে আমি কোনো বিভাগ দেবো না। কুমিল্লা নামের কথা মনে হলেই মোস্তাকের নাম মনে ওঠে।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, এই নামে বিভাগ করলে অন্য কেউ আসতে চায় না। কুমিল্লা নামে বিভাগ করলে চাঁদপুর আসতে চায় না, লক্ষ্মীপুর আসতে চায় না, নোয়াখালী আসবে না, ফেনী আসবে না।

যদি বিভাগ চাও আমি মেঘনা নামেই করে দিতে পারি। পদ্মা পাড়ি দিয়ে যাবো ফরিদপুর আর মেঘনা নদী পাড়ি দিয়ে যাবো কুমিল্লা।




আরো পড়ুন