1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
ফের আফগানিস্তানে গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




ফের আফগানিস্তানে গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
People gather near the site of a deadly bombing attack in Kabul, Afghanistan, Sunday, Dec. 20, 2020. Afghanistan's Interior Ministry says that the car bomb blast killed at least eight people and wounded more than 15 others, including a member of parliament, Khan Mohammad Wardak. (AP Photo/Rahmat Gul)

একদিনের ব্যবধানে ফের আফগানিস্তানে গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবারের এই হামলায় চার ডাক্তারসহ পাচঁজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। খবর আল জাজিরার।

পুলিশ বলছে, কারটির সঙ্গে আগে থেকেই একটি ম্যাগনেটিক বোমা সংযুক্ত করা ছিল। যা বিস্ফোরিত হয়ে পাচঁজনের মৃত্যু ঘটায়। এই হামলার দায় এখনও কোনো জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি বলে জানিয়েছে কাবুল পুলিশ।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদাউস ফারামার্জ সংবাদ মাধ্যমকে বলেছেন, কারটিতে চড়ে ডাক্তাররা কাবুলের পুল-ই-চরকি নামে একটি কারাগারের দিকে যাচ্ছিলেন। এসময় বোমাটি বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে।

আফগানিস্তানের সবচেয়ে বড় এই কারাগারটিতে কয়েকশ তালেবানি যোদ্ধা বন্দি আছেন।

এর আগে রবিবার কাবুলে কার বোমা হামলায় আটজন নিহত হন। একজন সংসদ সদস্যসহ আহত হন কমপক্ষে আরও ১৫ জন। এই হামলার একদিন আগে শনিবার রিকশায় পেতে রাখা বোমার বিস্ফোরণে আফগানিস্তানের গানজায় ১১ শিশু প্রাণ হারায়।




আরো পড়ুন