1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
মালয়েশিয়ায় ঘুষের অপরাধে বাংলাদেশিকে একবছরের জেল জরিমানা - starmail24
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না




মালয়েশিয়ায় ঘুষের অপরাধে বাংলাদেশিকে একবছরের জেল জরিমানা

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে ইমিগ্ৰেশনের হাতে আটক এক বাংলাদেশীকে ঘুষ দেওয়ার অপরাধে এক বছরের কারাদণ্ডসহ জরিমানা করেছে দেশটির আদালত। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের আনা দুটি অভিযোগ মঙ্গলবার (৫জানুয়ারি) দেশটির তেরেংগানুর আদালতের বিচারক জামাল উদ্দিনের কাছে ঘুষের অপরাধ স্বীকার করায় আদালত বাংলাদেশি নাগরিক মাহবুব আলমকে (২৭) এক বছরের জেল ও ২ লাখ টাকা জরিমানা করেছে।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ অক্টোবর তেরেংগানুর কেমামান হাসপাতালে কর্মরত অবস্থায় দেশটির ইমিগ্ৰেশন বিভাগের অভিযনে আটক হয়। এসময় নিজেকে মুক্ত করতে দায়িত্বরত কর্মকর্তাকে সাড়ে ২২ হাজার টাকা ঘুষ দেওয়ার অপরাধে অভিযুক্তকে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন আইন ২০০৯ এর ১ ১৭ (খ) এর অধীনে অভিযুক্ত করা হয়। যা ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে এবং দোষী সাব্যস্ত হলে ঘুষের পরিমানের সর্বনিম্ন দুই লাখ টাকা এর মধ্যে ন্যূনতম পাঁচগুণ জরিমানার বিধান রয়েছে।




আরো পড়ুন