1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
মালয়েশিয়ায় নির্মাণাধীন ১৩ তলা ভবন থেকে পড়ে এক বাংলাদেশির মৃত্যু - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




মালয়েশিয়ায় নির্মাণাধীন ১৩ তলা ভবন থেকে পড়ে এক বাংলাদেশির মৃত্যু

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোঃ শামীম খা নামে এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে।  মঙ্গলবার দুপুরে  ( ১২ ফেব্রুয়ারি)  দেশটির রাজধানী কুয়ালালামপুরের দামানসারায় একটি নির্মাণাধীন ভবনের ১৩ তলা থেকে পড়ে গুরুতর আহত হলে সহকর্মীরা উদ্ধার করে চুঙ্গাই বুলুহ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়,  সংসারের হাল ধরতে যশোর জেলার ঝিকরগাছা থানার মধিখালী গ্রামের  ফজলু খার  ছেলে মোঃ শামীম খা ২০১৫ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান।  শুরুর ধাক্কা কাটিয়ে বর্তমানে বেশ ভালোই চলছিলো, সংসারেও ফিরেছিলো সচ্ছলতা।

মালয়েশিয়ায় থাকা শামীমের ফুফাতো ভাই মনির হোসেন জানান, চলতি বছরেই দেশে এসে বিয়ে করার কথা ছিলো শামীমের।  দুর্ঘটনায় জীবন প্রদীপ নিভে যাওয়া শামীম দেশে আসবে ঠিকই তবে কফিনে করে।

একমাত্র সন্তানকে হারিয়ে বার বার মূর্ছা যান শামীমের বাবা-মা। তাঁদের গগনবিদারী আহাজারিতে এলাকায় পরিবেশ যেন ভারী হয়ে গেছে।  শোকে নিস্তব্ধ পুরো এলাকা।

হাসপাতালের হিমাগারে রাখা  শামীমের মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার পরিবার।




আরো পড়ুন