1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সেবা সংক্রান্ত জরুরী নোটিশ - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সেবা সংক্রান্ত জরুরী নোটিশ

আহমাদুল কবির, মালয়েশিয়া:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

প্রবাসী বাংলাদেশীদের জরুরী সেবার কাজে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশন কুয়ালামামপুরের কয়েকজন কর্মচারীর COVID-19 এ আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করে আক্রান্তদের চিকিৎসা কেন্দ্রে পাঠানো এবং তাদের সংস্পর্শে আসা অন্যদের কোয়ারেন্টিনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া মূল হাইকমিশন এবং আম্পাংস্থ পাসপোর্ট সেবা কেন্দ্র সেনিটাইজেশনের মাধ্যমে জীবানুমুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে।

এমতাবস্থায় আগামী ০৬ জানুয়ারী ২০২১ থেকে পুনরায় আম্পাংস্থ অফিস থেকে পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম শুরু করা হবে বলে ৩ জানুয়ারি প্রথম সচিব ও দূতালয় প্রধান রুহুল আমিন স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে। ইতোমধ্যে যারা ০৬ জানুয়ারী বা তার পরবর্তী সময়ের জন্য এপয়েন্টমেন্ট গ্রহণ করেছেন তা বহাল থাকবে।

বিগত ০১, ০৪ ও ০৫ জানুয়ারীতে এপয়েন্টমেন্ট গ্রহণকারীগণকে অনুগ্রহপূর্বক নিজ নিজ সুবিধাজনক দিনে পুনরায় এপয়েন্টমেন্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া আগামী ০৯-১০ জানুয়ারী ২০২১ ক্যামেরন হাইল্যান্ড ও মুয়ার -এ পাসপোর্ট বিতরণ যথারীতি বহাল থাকবে। এ বিষয়ে নিচের লিংক থেকে এপয়েন্টমেন্ট নিতে হবেঃ http://appointment.bdhckl.gov.bd/other

উল্লেখ্য, এপয়েন্টমেন্ট গ্রহণ ব্যতীত পাসপোর্ট ডেলিভারি সম্ভব নয় বিধায় নির্ধারিত তারিখের অন্ততঃপক্ষে ০৩ (তিন) দিন পূর্বে এপয়ন্টমেন্ট গ্রহণের জন্যে সংশ্লিস্ট প্রবাসী ভাই-বোনদের অনুরোধ করা হয়েছে।

হাইকমিশনে এবং পাসপোর্ট সেবা কেন্দ্র সমূহে আগত সকল সেবা প্রত্যাশীদের মালয়েশিয়া সরকার কর্তৃক নির্ধারিত COVID-19 সংক্রান্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের জন্য অনুরোধ কানিয়েছেন দূতাবাসের সংশ্লিষ্টরা।




আরো পড়ুন