1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্য - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্য

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

জাতিসংঘ শান্তিরক্ষা মালি মিশনে যোগ দিতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে রবিবার রাতে মালির রাজধানী বামাকোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্য।

ডেপুটি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) এ. এন. এফ. মারূফ আবদুল্লাহর নেতৃত্বে বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিটের (ব্যানএফপিইউ)-১ সপ্তম রোটেশনের দ্বিতীয় দলের ৭০ জন ও ডেপুটি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) সাইফুজ্জামানের নেতৃত্বে ব্যানএফপিইউ-২ তৃতীয় রোটেশনের দ্বিতীয় দলের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (এইচআরএম) মাজহারুল ইসলাম, ডিআইজি (মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) তওফিক মাহবুব চৌধুরী ও ইউএন অ্যাফেয়ার্স অপারেশন্স উইংয়ের কর্মকর্তারা মিশনগামী পুলিশ সদস্যদের বিমান বন্দরে বিদায় জানান।

উভয় ইউনিটের অগ্রগামী দলের ১৪০ সদস্য গত ৪ ডিসেম্বর মিশন এলাকায় গমন করেছেন। নির্ধারিত কোয়ারেন্টাইন শেষে বর্তমানে তারা মিশনে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ পুলিশ ২০১৩ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বৈশ্বিক পরিমন্ডলে বাংলাদেশের মর্যাদা ও গৌরব বৃদ্ধি করেছে।




আরো পড়ুন