1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত, ছেলে আহত - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত, ছেলে আহত

স্টার মেইল, যশোর
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

যশোর-মাগুরা সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা নিহত ও ছেলে আহত হয়েছেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে যশোর সদর উপজেলার হুদোরাজাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাবা নয়ন মোল্লা (৫২) ও ছেলে আবু জাফরকে (২২) যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক নয়ন মোল্লাকে মৃত ঘোষণা করেন। আবু জাফরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসক দেলোয়ার হোসেন জানান, নয়ন মোল্লাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আবু জাফরের অবস্থা আশঙ্কাজনক।

তৌহিদুল ইসলাম জানান, হতাহতরা যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের খিতিবদিয়ার বাসিন্দা। তারা মোটরসাইকেলে যশোরের দিকে আসছিলেন। এ সময় বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি দ্রুত পালিয়ে যায় বলে তিনি জানান।




আরো পড়ুন