1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ন্যায়বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে : চীনের পররাষ্ট্রমন্ত্রী - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ন্যায়বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে : চীনের পররাষ্ট্রমন্ত্রী

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ মে, ২০২১

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে উদ্যোগ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি।

গত কয়েকদিন ধরে ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় ১৪৯ জন প্রাণ হারিয়েছে এবং প্রায় ৯৫০ জন আহত হয়েছে। ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাপন্থী সংগঠন হামাসও। এ সংঘাতে ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে নিরাপত্তা পরিষদের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ৫টি। এগুলো হলো যুক্তরাষ্ট্র, চীন, ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া। এ ৫টির একটি সদস্য ভেটো দিলেই যেকোনো প্রস্তাব নাকচ হয়ে যায়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি সমর্থন দেওয়ায় এককভাবে কোনো সিদ্ধান্তে আসতে পারছে না জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত ইস্যুতে জাতিসংঘে এরইমধ্যে বৈঠক হয়েছে। তবে কোনো ঐকমত্যে পৌঁছানো যায়নি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনাকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি বলেছেন, নিরাপত্তা পরিষদ এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। কারণ যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ন্যায়বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে। সূত্র: আল জাজিরা।




আরো পড়ুন