1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলের প্রাণ গেল - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলের প্রাণ গেল

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি মাহিদুল ইসলাম সুজন (৩৫) ও তার বাবা নুর মিয়া (৬৫) নিহত হয়েছেন। তাদের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়া গ্রামে। এ ঘটনায় অন্তত ৩জন গুরুতর আহত হয়েছেন। তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

হ্যামট্রামেক পুলিশ প্রধান জামিল আল তাহেরি বলেন, “একটি সাদা গাড়ির যাত্রীদের সন্দেহজনক মনে হলে টহল পুলিশ তাদের ধাওয়া করে। গাড়িটি পালানোর সময় বাংলাদেশি অধ্যুষিত কনান্ট রোডের ইন্টারসেকশনে দাঁড়িয়ে থাকা সুজনের গাড়িতে আঘাত করে। এতে সুজনের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। সুজনের মৃত্যু হয় গাড়িতেই। তার বাবা নূর মিয়াকে আহত অবস্থায় ডেট্রয়েট সিটির ডিএমসি হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

পুলিশ জানায়, ময়না তদন্তের জন্য লাশ ডেট্রয়েট সিটির ডিএমসি হাসপাতালে রাখা হয়েছে। আঘাত দেয়া গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহত সুজনের শ্বশুর আব্দুল মতিন জানান, অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসার আগে সুজন বাংলাদেশের একটি ব্যাংকে চাকরি করতেন। প্রায় ৪ বছর আগে তিনি এক মার্কিন নাগরিককে বিয়ের সূত্রে সুনামগঞ্জ থেকে মিশিগানে আসেন। তার বাবা নূর মিয়া গত ৪ সেপ্টেম্বর ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন।

নিহত বাবা-ছেলের লাশ জানাজা শেষে সুনামগঞ্জে পাঠানো হবে বলে স্বজনরা জানান।




আরো পড়ুন