1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
রাশিয়ার তেলের ডিপোতে হামলা করলো ইউক্রেন - starmail24
শিরোনাম :
আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত




রাশিয়ার তেলের ডিপোতে হামলা করলো ইউক্রেন

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে একটি জ্বালানি তেলের ডিপোয় গোলা হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার (১৫ অক্টোবর) এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন বেলগোরোদের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ।

বার্তা সংস্থা এএফপির জানিয়েছে, গোলা হামলার পর জ্বলন্ত ডিপোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বেলগোরোদের গভর্নর। সেখানে দেখা যায়, একটি ভবনে আগুন জ্বলছে ও কালো ধোঁয়া উঠছে।

গভর্নর বলেন, আমাদের ওপর আবার বোমা বর্ষণ করা হচ্ছে। বেলগোরোদ অঞ্চলের একটি তেলের ডিপোয় গোলা আঘাত করেছে। ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীরা রয়েছেন। তবে আগুন ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই। তেলের ডিপোটি বেলগোরোদ শহরের কাছে রাজুমনোয়ি ৭১ গ্রামে অবস্থিত বলে জরুরি সেবা-সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

বেলগোরোদ অঞ্চলে বলতে গেলে নিয়মিতই হামলা চালাচ্ছেন ইউক্রেনের সেনারা। গতকাল শুক্রবার বেলগোরোদ শহরে ইউক্রেনীয় হামলায় একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন ধরে যায়। এতে ওই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহে বাধা পড়ে।

এর আগের দিনই ইউক্রেনের গোলার আঘাতে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই ভবনে থাকা কেউ হতাহত হননি। সেদিনই বেলগোরোদ অঞ্চলের একটি গোলাবারুদের ডিপো ধ্বংস করা হয়।

এর আগে গত সপ্তাহে বেলগোরোদের শেবেকিনো শহরে ইউক্রেনের হামলায় বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়। ওই হামলায় ৭৪ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়। আহত হন শহরের অনেক বাসিন্দা।

সূত্র: এএফপি




আরো পড়ুন