1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান আর্মি কমান্ডারসহ পাঁচ সদস্যকে আটক - starmail24
শিরোনাম :
আত্মীয়ের শেষকৃত্য শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় তিনজনের মৃত্যু স্ত্রী থেকে স্বামী ৪ মাসের বেশি দূরে না থাকার বিধানের ব্যাখ্যা দিলেন ড. আজহারী   ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট




রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান আর্মি কমান্ডারসহ পাঁচ সদস্যকে আটক

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরাকান স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার ডা. রফিকসহ পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। আর্মড পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। শনিবার গভীর রাতে উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আটক আরসা সদস্যরা হলেন, ডা. রফিক কমান্ডার (৫৪), মোহাম্মদ রফিক (২০), নুরুল আমিন (৩৪) ও খায়রুল আমিন (৩২)। তারা সবাই আরসার সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

রোববার রাত সাড়ে এগারোটায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ (অতিরিক্ত) মো. আবু সালাম চৌধুরী (ল অ্যান্ড মিডিয়া)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উখিয়া বাজারে আরসা’র আহত সদস্যদের জন্য ওষুধ সংগ্রহ করতে এলে অভিযান চালায় আর্মড পুলিশ ও র‌্যাবের দল। এ সময় পুলিশ ও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদেরকে আটক করা হয়। এছাড়াও আটক ডা. রফিক ক্যাম্পে শাহাব উদ্দিন হত্যা মামলার প্রদান আসামি বলে জানিয়েছে র‌্যাব।




আরো পড়ুন