1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
স্ত্রীর ধাক্কায় ট্রাকের নিচে পড়ে প্রাণ গেল স্বামীর - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




স্ত্রীর ধাক্কায় ট্রাকের নিচে পড়ে প্রাণ গেল স্বামীর

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১

বাগ-বিতণ্ডার জের ধরে স্ত্রীর ধাক্কায় ট্রাকের নিচে পড়ে প্রাণ গেল স্বামীর। রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ঘটনার পর অভিযুক্ত স্ত্রী পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ১১টায় ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, রাফেল নামে এক চালকের ইজিবাইক যোগে এক দম্পতি শিবুমার্কেট থেকে সাইনবোর্ডে যাওয়ার জন্য রওনা হন। পথিমধ্যে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এসময় ইজিবাইক চালক তাদের গাড়ি থেকে নেমে যাওয়ার অনুরোধ করেন।

ইজিবাইকটি ভুইগড় কড়ইতলা এলাকায় পৌঁছালে স্ত্রী তার স্বামীকে জোরে ধাক্কা দেন। এ সময় স্বামী লিংক রোডে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তখন দ্রুত নেমে পালিয়ে যান স্ত্রী।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার এবং তার স্ত্রীকে আটকের চেষ্টা করছে পুলিশ।




আরো পড়ুন