1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
স্বেচ্ছায় ভাসানচর যেতে আগ্রহী ১৮০৪ জন রোহিঙ্গারা - starmail24
শিরোনাম :
আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত




স্বেচ্ছায় ভাসানচর যেতে আগ্রহী ১৮০৪ জন রোহিঙ্গারা

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

দ্বিতীয় ধাপে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) বিকেল থেকেই উখিয়া কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী ট্রানজিট পয়েন্টে আসতে থাকে উখিয়া-টেকনাফের ৩৪টি ক্যাম্প থেকে স্বেচ্ছায় ভাসানচর যেতে আগ্রহী রোহিঙ্গারা।

অস্থায়ী ট্রানজিট পয়েন্টে সোমবার সকালে শুরু হয় ভাসানচরের উদ্দেশ্যে রোহিঙ্গাদের চট্টগ্রাম যাত্রা। তিনটি গাড়িবহরে ৫০টি বাসযোগে যাত্রা করেছে ৪২৭ পরিবারের ১৮০৪ জন রোহিঙ্গা।

বিভিন্ন ক্যাম্প থেকে আসা ৫৯৫ জন রোহিঙ্গাদের নিয়ে প্রথম গাড়ি বহর সকালে এবং দুপুরে ৫৩৯ জনকে নিয়ে দ্বিতীয় গাড়িবহর ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সন্ধ্যায় সর্বশেষ গাড়িবহর ৬৭০ জন রোহিঙ্গা নিয়ে ট্রানজিট পয়েন্ট ছাড়ে।

সরকারের নিজস্ব অর্থায়নে ২৩১২ কোটি টাকা ব্যয়ে ১৩ হাজার একর আয়তনের ভাসানচরে ১২০টি গুচ্ছগ্রাম তৈরি করে এক লাখের বেশি মানুষের বসবাসের ব্যবস্থা করা হয়েছে, এর আগে ৪ ডিসেম্বর রোহিঙ্গাদের প্রথম দলে এক হাজার ৬৪৫ জনকে কক্সবাজারের ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়।




আরো পড়ুন