1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
হাওয়া লেগেছে প্রবাসী রেমিট্যান্সের পালে, ২৪ দিনে এলো ১৪৯ কোটি ডলার - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




হাওয়া লেগেছে প্রবাসী রেমিট্যান্সের পালে, ২৪ দিনে এলো ১৪৯ কোটি ডলার

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

দ্বিগুণ প্রণোদনা ঘোষণায় অক্টোবরের পর নভেম্বরেও হাওয়া লেগেছে রেমিট্যান্সের পালে। চলতি মাসের প্রথম ২৪ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে (বৈধ পথে) দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠিয়েছে ১৪৯ কোটি ২৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এ হিসাবে দৈনিক রেমিট্যান্স এসেছে ৬ কোটি ২২ লাখ ডলার।

সোমবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছ।

প্রতিবেদন অনুযায়ী নভেম্বর মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮৩৩ মর্কিন ডলার। যা আগের বছর একই সময়ে দৈনিক এসেছিল ৫ কোটি ৩১ লাখ ৭২ হাজার ৩৩৩ ডলার। চলতি বছরের অক্টোবরে প্রতিদিন এসেছিল ৬ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬৬৬ মার্কিন ডলার।

এর মধ্যে নভেম্বরের প্রথম ২৪ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ১৫ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৩৪ কোটি ১৫ লাখ ৯০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫ লাখ ৫০ হাজার ডলার।

নভেম্বরের ২৪ দিনে প্রবাসী আয় আসেনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক ইন্ডিয়া।




আরো পড়ুন