1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
১৫ বছরে ফ্যাসিস্টরা সাড়ে ৪ হাজার মানুষ হত্যা করেছে : অ্যাটর্নি জেনারেল - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




১৫ বছরে ফ্যাসিস্টরা সাড়ে ৪ হাজার মানুষ হত্যা করেছে : অ্যাটর্নি জেনারেল

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

অ্যাটর্নি জেনারেলে মো. আসাদুজ্জামান বলেছেন, ১৫ বছরের ফ্যাসিস্টরা দেশে সাড়ে চার হাজারের বেশি মানুষকে বিনাবিচারে হত্যা করেছে। তাদের অপরাধ ছিল- তারা গণতন্ত্র ও ভোটের অধিকার চেয়েছিল।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ঝিনাইদহের শৈলকুপায় মেধা মনন উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান বলেন, ‘৯০-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নির্বাচন পেয়েছিলাম, গণতান্ত্রিক সমাজব্যবস্থা পেয়েছিলাম। কিন্তু রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে আমাদের সেই স্বপ্ন ভুলণ্ঠিত হয়।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, ২০০৮ সালের পর থেকে বাংলাদেশের মানুষের জীবনে ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তির নীলনকশা জেঁকে বসেছিল। ১৫ বছরে ফ্যাসিস্টরা আমাদের মাঝ থেকে ৭০০ বেশি মানুষকে গুম করে করেছিল। সাড়ে চার হাজারের বেশি মানুষকে বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে।


তিনি বলেন, ‘তাদের অপরাধ- তারা কথা বলতে চেয়েছিল, মতপ্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার চেয়েছিল। এমন সাড়ে চার হাজারের বেশি আমাদের সহযোদ্ধাদের বিনাবিচারে হত্যা করা হয়েছে। শুধু এক বিএনপিই দাবি করছে, ১৫ বছরে তাদের ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে গায়েবি মামলা করা হয়।’

রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, ‘আমরা সেই অবস্থার পরিবর্তন চেয়ে ১৫ বছরে অতন্দ্র প্রহরীর মতো রাজপথ পাহারা দিয়েছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের সেই নির্যাতন, নিপীড়ন, নির্যাতিত মানুষের মুখের ছবি ধারণ করে বৈষম্যের বিরুদ্ধে যখন রুখে দাঁড়িয়েছে তখন পাখির মতো গুলি করে প্রায় দুই হাজার ছাত্র-ছাত্রীকে হত্যা করা হয়েছে। অগণিত, অসংখ্য মানুষকে আহত করা হয়েছে। বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে আমরা জুলাই বিপ্লব সংগঠিত করেছি। এ দেশের মানুষ শিক্ষার্থীদের পেছনে অবস্থান নিয়েছিল তারা আমাদেরই ভাই-বোন ছিল।

তাদের রক্তের বিনিময়ে আমরা জুলাই বিপ্লব পেয়েছি। সেই জুলাই বিপ্লব কোনোভাবেই ভুলণ্ঠিত হতে দিতে পারি না।’
এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস উপস্থিত ছিলেন।




আরো পড়ুন