1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
পাবনা-৫ থেকে এনসিপির প্রার্থী হচ্ছেন পিএইচডি গবেষক আলম মোঃ রওশন - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




পাবনা-৫ থেকে এনসিপির প্রার্থী হচ্ছেন পিএইচডি গবেষক আলম মোঃ রওশন

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ (পাবনা সদর) আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়নপত্র তুলেছেন পিএইচডি গবেষক আলম মো. রওশন। তিনি বর্তমানে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি (IIUM) এ পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত। পাশাপাশি তিনি এনসিপির মালয়েশিয়া শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দলটির পাবনা জেলা কমিটির কার্যক্রমেও সক্রিয়ভাবে কাজ করছেন।

আলম মো. রওশন পাবনার টেবুনিয়া ওয়াছিম পাঠশালা থেকে এসএসসি এবং রাজশাহী কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন সিএসসি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে ইনফরমেশন সিকিউরিটি সিস্টেম বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন ও পেশাগত সাফল্যের পাশাপাশি তিনি এলাকায় নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্য পরিচিত।

রাজনীতিতে তার আগ্রহ এসেছে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি থেকে। তিনি বিশ্বাস করেন, পুরনো ধ্যানধারণা ও বিভক্ত রাজনীতির দিন শেষ। নতুন বন্দোবস্তের রাজনীতি তৈরি করতে হবে, যেখানে তরুণ ও প্রবীণ একসাথে পরিবর্তনের পথে হাঁটবে।

এনসিপির লক্ষ্য নিয়েও তিনি আশাবাদী। তার ভাষায়, এই দল শুধু তরুণদের নয়, সব বয়সের মানুষকে নতুন ভাবনায়, নতুন উদ্দীপনায় জাগিয়ে তুলছে। এই যে সকল বয়সের মানুষকে তরুণে পরিণত করা এটাই এনসিপির সার্থকতা, এখানেই এনসিপির বিজয়। খুব শিগগিরই এনসিপি পৌঁছাবে সেই সোনালী ভোরে, যেই ভোরে কেবল শাপলা ফোটে।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে আলম মো. রওশন বলেন, আমি সকলের কাছে দোয়া চাই, মহান আল্লাহ যেন আমার নেক আশা পূরণ করেন এবং আমি যেন নবীন ও প্রবীণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারি।




আরো পড়ুন