1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
সরকারকে বিপদে ফেলতে পূজামণ্ডপে কোরআন রাখা হয়েছে: ইউনাইটেড ইসলামী পার্টি - starmail24
শিরোনাম :
আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত




সরকারকে বিপদে ফেলতে পূজামণ্ডপে কোরআন রাখা হয়েছে: ইউনাইটেড ইসলামী পার্টি

স্টার মেইল, ঢাকা
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন বলেছেন, কিছুদিন আগে হেফাজত যেরকম তাণ্ডব চালিয়েছিল সে রকম আরেকটি তাণ্ডব ঘটাতে কুমিল্লায় সাম্প্রদায়িক হামলা ঘটানো হয়েছে। সরকারকে বিপদে ফেলতে, আমাদের দেশে অশান্তি তৈরি করার জন্য কুমিল্লার পূজামণ্ডপে কোরআন শরীফ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি থেকে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইসমাইল হোসাইন বলেন, যারাই এই ঘটনা ঘটিয়েছে, যারা এ ষড়যন্ত্রের সাথে জড়িত ‑ অনতিবিলম্বে তাদের পরিচয় জাতিকে জানিয়ে দিন। মুসলমানদের বিভ্রান্ত করার জন্য, আলেম সমাজকে বিভ্রান্ত করার জন্য, জামায়াত-বিএনপির ওই হেফাজত ‑ এই ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত।

তিনি বলেন, আমাদের দেশে কিছুদিন আগে হেফাজতওয়ালারা অন্যায়ভাবে এই দেশের আপামর জনতাকে বিপথগামী করার জন্য মামুনুল হককে ক্ষেপিয়ে দিয়ে এদেশের আলেম সমাজের ক্ষতি করেছে। আবারও ক্ষতিগ্রস্ত করার জন্য ধর্মভীরু জনগণকে রাজপথে নামার জন্য পূজামণ্ডপে ষড়যন্ত্র করে কোরআন রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন – বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন, সহসভাপতি মাওলানা আব্দুল সাত্তার প্রমুখ




আরো পড়ুন