1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
পরীমনিকে সংযত হয়ে চলার পরামর্শ মাওলানা ইসমাইলের - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




পরীমনিকে সংযত হয়ে চলার পরামর্শ মাওলানা ইসমাইলের

স্টার মেইল, ঢাকা
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

চিত্রনায়িকা পরীমনির অশালীন চলাফেরা পরিহারে চাপ সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির নেতারা।

শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ দাবি জানান তারা। সংযত না হলে পরীমনিকে গ্রেফতার করারও দাবি করেন দলটির নেতারা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়— পরীমনি যখন কারাবন্দি ছিলেন তখন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইনের পক্ষ থেকে সুবিচার এবং মামলার সুন্দর নিষ্পত্তি দাবি করা হয়েছিল। একজন চলচ্চিত্র কর্মীকে যেন অযথা হয়রানি না করা হয় সে দাবিও আমরা করেছিলাম। তবে পরীমনির বিরুদ্ধে যেসব মাদকদ্রব্য ও একাধিক পুরুষের সঙ্গে অসামাজিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ ছিল- সেগুলোর সত্যতা পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সে অনুযায়ী, তার যথাযথ শাস্তি প্রাপ্য হয়ে জেল থেকে ফেরত আসার পর বাংলাদেশের মতো একটি সুন্দর রাষ্ট্রে যেসব অসামাজিক এবং শালীনতা পরিপন্থী কর্মকাণ্ড অবাধে করে যাচ্ছে তা নিঃসন্দেহে হস্তক্ষেপ যোগ্য।

বিবৃতিতে আরও বলা হয়, এ বিষয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দৃষ্টি আকর্ষণ করছি। অনতিবিলম্বে পরীমনির এই নোংরা, জঘন্য এবং কুরুচিপূর্ণ আচরণের লাগাম টেনে ধরতে না পারলে গোটা চলচিত্র জগতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং বহির্বিশ্বে বাংলাদেশের চলচিত্র জগৎ সংকীর্ণ হয়ে উঠবে। এমন নোংরা আচরণ বাংলাদেশের মানুষ কখনই গ্রহণ করে না।

বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন এবং মহাসচিব মুফতি শাহাদাত হোসাইন, মাওলানা কাজী শাহ মো. ওমর ফারুক, মুফতি শেখ মুহাম্মদ আব্দুল্লাহ, হাফেজ মাওলানা মোস্তফা চৌধুরী, মাওলানা মুফতি আবু হানিফ, মাওলানা আব্দুল আজিজসহ সবার দাবি, বাংলাদেশের মানুষ ধর্মভীরু এবং এসব পাপ-পঙ্কিলতা থেকে মুক্ত থাকতে চায়। এমন যেকোনো নোংরা ব্যক্তিত্বকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদান করা এখন সময়ের দাবি।




আরো পড়ুন